রোহিঙ্গা শরণার্থী শিবিরের পথে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা (ফাইল ফটো)কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পথে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেলা সোয়া ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাড়ি বহরে কুতুপালংয়ের উদ্দেশে রওনা হন।

গত সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী সেখানকার বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন। তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।’

জাতিসংঘের হিসাবে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে দেশটি থেকে তিন লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
আরও পড়ুন: 

রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে ত্রাণ সহায়তা দেওয়া যাবে
উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ

রোহিঙ্গা ক্যাম্পে শিশু খাদ্যের সংকট

নব্য জেএমবির ১২ ‘আবদুল্লাহ’

বায়োমেট্রিক নিবন্ধন শুরু: ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নেওয়া হচ্ছে এক ক্যাম্পে

ওপারে বর্বরতা, এপারে সহযোগিতার হাজারও হাত

কোন দেশে কত রোহিঙ্গার বসবাস