নিহত আল মামুনের ভাই সাদেকুল ইসলাম মামলার ময়নাতদন্তের প্রতিবেদনে নারাজী দিলে গত ২১ আগস্ট ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম মামুনের লাশের পুন ময়নাতদন্তের আদেশ দেন।
২০১৬ সালের ২৫ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিশ্চিন্তপুর গ্রামের প্রতিবেশী রতনের লাঠির আঘাতে মারা যায় অটোচালক আল মামুন। ময়নাতদন্তে লাঠির আঘাতে নয়, হার্ট অ্যাটাকে মৃত্যুর রিপোর্ট দেন তদন্তকারী ডাক্তার যা প্রত্যাখ্যান করে মামুনের পরিবার। এ ঘটনায় নিহতের ভাই সাদেকুল বাদী হয়ে রতনসহ ১২জনের বিরূদ্ধে হত্যা মামলা দায়ের করেন।