বিভক্তি থাকলে উন্নয়ন সম্ভব না: মঞ্জু

পরিবেশ ও বনমন্ত্রী‘আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করবেন, সরকার আপনাদের পাশে আছে।’ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেছেন।

পিরোজপুরের ইন্দুরকানীতে স্বারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মন্ত্রী বলেন, ‘নিজেদের মধ্যে বিভক্তি থাকলে কোনও ভাবেই উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের পূর্বশর্ত ঐক্য। আপনারা মিলেমিশে থাকলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। আমি আপনাদের পাশে থাকব ও সহায়তা করব।’

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৬টি পূজামণ্ডপে অনুদান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা।