ডিআইজি বলেন, ‘জঙ্গি তৎপরতার বিষয়টি আমাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। আশা করি কোনও ধরনের ঘটনা ঘটাতে পারবে না। দুর্গাপূজা ও আশুরা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিকী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ফারুক আহমেদ, শরফুদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার সাহা আমালাপাড়া পূজা কমিটির নেতা মন্টু সাহা প্রমুখ।