তিনি আরও জানান, শনিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, মনজুরুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আরও চার যুবকের জড়িত থাকার কথা বলেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মেয়েটি মাসতুতো ভাইয়ের সঙ্গে মাসির বাড়িতে বেড়াতে শুক্রবার রাতে মোটরসাইকেলে রওয়ানা হয়। পথে ব্যারিস্টার নামক স্থানে ৫ থেকে ৬ জন ছেলে তার ভাইকে আটকিয়ে টাকা দাবি করে এবং মেয়েটিকে ধর্ষণ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ মেয়েটি ও তার মাসতুতো ভাইকে বাড়ি থেকে রাতে পুলিশ হেফাজতে নিয়ে যায়।