রাজশাহীর ড্রেনে নবজাতকের লাশ

রাজশাহী

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল কলোনি এলাকার একটি ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শিরোইল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল করিম জানান, শিরোইল কলোনি এলাকার পশ্চিমাঞ্চলে রেলের ওয়ার্কশপের মাঠের পাশের একটি ড্রেনের ভেতর লাশটি পড়ে ছিল। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর বিকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আবদুল করিম আরও জানান, শুক্রবার রাতেই এই কন্যা শিশুটির জন্ম হয়েছে। কিন্তু কী কারণে বা কারা ফেলে রেখে গেছে সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।