ঠাকুরগাঁও জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও পিকেএসপির সহায়তায় ইএসডিও ও প্রবীণ হিতৈষী সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা অনুষ্ঠানের আগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় কালেক্টরেট ভবন চত্বর থেকে প্রবীণদের একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক সভাকক্ষে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ জালাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহুরুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপ পরিচালক আবু বকর সিদ্দিক, জেলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু ও ইএসডিও সমন্বয়ক শাহ মো. আমিনুল হক প্রমুখ।