দৌলতপুর মৎস্য কর্মকর্তা মো. আবু সামা জানান, পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরা হচ্ছে খবর পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় মাছ ধরা অবস্থায় তিন জেলেকে ১২শ’ মিটার কারেন্ট জাল ও ৮ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।’
দণ্ডিত জেলেরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের নুরু কারিগরের ছেলে রাজ্জাক (৫০), নবীর উদ্দিনের ছেলে আবুল কালাম (৪৫) ও আকুল মন্ডলের ছেলে কামরুজ্জামান (৪০)।