প্রকাশ্যে ধূমপান করায় ছয় জনের অর্থদণ্ড

অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সোহেল রানাফেনীতে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ছয় জন ধূমপায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই দণ্ডাদেশ দেন। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের (এনটিসিসি) উদ্যোগে মঙ্গলবার (৩ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোহেল রানা জানান, ফেনী পৌরসভার সামনে ধূমপান করায় মোশাররফ হোসেন ও মাইন উদ্দিনকে ২শ’ টাকা করে, রোকেয়া শপিং সেন্টারের সামনে মনির উদ্দিনকে ৩শ’ টাকা, সুবাস সাহাকে ৫শ’ টাকা, আবু ইউসুফকে ৫শ’ টাকা ও ট্রাকে ধূমপানের সময় হেলপার খায়রুলকে ৫শ’ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, এছাড়া ধূমপানের সতর্কতা নোটিশ না টানানোর জন্য রোকেয়া শপিং সেন্টারের তত্ত্বাবধায়ক খুরশিদ আলমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোহেল রানা জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ১০(৩) ধারা অনুযায়ী মহিপালের সুমন স্টোরের মালিক ফিরোজ আলম সুমনকে আমদানি নিষিদ্ধ সিগারেট বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন:
তিন বেকারি মালিককে জরিমানা