পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যকতামূলক ব্যবহার আইনের ২০১০ (৪) ধারা মোতাবেক মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মাসুমা আক্তার মেদাকুল বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি আইন অমান্য করায় বাজারের মাতৃ ভাণ্ডারের মালিক মানিক সাহা, সোহেল স্টোরের মালিক মো. সোহেল ও মিত্র স্টোরের মালিক স্বপন মিত্রকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন।