জানা গেছে, এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
এলাকাবাসী জানান, উপজেলার বৈদ্যরবাজার ইউনিয়নের রামগঞ্জ গ্রামের কুয়েত প্রবাসী সদর আলীর বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একদল মুখোশধারী ডাকাত দল হানা দেয়। এ সময় তারা নগদ টাকা ও অলঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তারা এমএএন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাদাত হোসেন মাস্টারের ভাগিনার বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এসময় শাহাদাত হোসেন মাস্টারের ছেলে হিমু চিৎকার শুরু করলে ডাকাতরা হিমু, মাসুম, শাহিনসহ ৪ জনকে কুপিয়ে জখম করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম পিপিএম বলেন, ‘ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে।’