জানা গেছে, বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় তিনি ১৫ দিনের কারাদণ্ড দেন জেলে জালাল আহমেদকে। তার বাড়ি কলাপারা উপজেলার আলীপুরে।
মো. কামরুল ইসলাম জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানেননি জালাল আহমেদ। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
এদিকে, বুধবার সকালে দুমকি উপজেলার পাতাবুনিয়া নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার মিটার কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্ত আবুল হাসানাত।
আরও পড়ুন-
১৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়েছে চট্টগ্রাম মৎস্য অফিস
মুন্সীগঞ্জের জেলেদের জন্য নেই চালের বরাদ্ধ, বিকল্প কর্মসংস্থানও নেই