বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় নিট কনসার্ন গার্মেন্টের শ্রমিকদের জন্য নির্মাণ করা মেডিক্যাল সেন্টার ও নবনির্মিত ডে-কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, নতুন করে তৈরি করা ডে-কেয়ার সেন্টারে ৬০টি শিশুকে রাখা যাবে। এর সঙ্গে রয়েছে আলাদা ব্রেস্ট ফিডিং কক্ষ। এখানে অবস্থান করা শ্রমিকদের শিশুদের প্রতিষ্ঠানেরই ফার্মের গরুর দুধ পান করানো হয়। মেডিক্যাল সেন্টারে পাঁচজন ডাক্তার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসা দেবেন। এছাড়া, শ্রমিকদের জন্য ১২টি বেডের ব্যবস্থা রয়েছে।
প্রজনন স্বাস্থ্যের জন্য স্থানীয় ইউএনও অফিস, ফুলকি ও মেরি স্টোপসের সহযোগিতায় রয়েছে আলাদা চিকিৎসা কেন্দ্র।
বিকালে ড. অ্যানি ভেসচেন্স গোমতি নিটওয়্যার, মডেল ডি ক্যাপিটালসহ নারায়ণগঞ্জের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানে যৌন ও প্রজনন স্বাস্থ, অধিকার ও জেন্ডার বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান মেরি স্টোপস ও ফুলকির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের অর্থ নিয়ন্ত্রক রবার্ট টেন জিথফ, যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সিনিয়র অ্যাডভাইজার মাশফিকা জামান সাটিয়ার, নিরাপদ-২ প্রজেক্ট এর টিম লিডার খালেদা ইয়াসমিন ইতি, মেরি স্টোপসের জেনারেল ম্যানেজার ইমরুল হাসান খান, ফুলকির ম্যানেজার সালমা পারভীন, সুরাইয়া হক প্রমুখ।