বৃহস্পতিবার রাতে উপজেলার বারো মাইল এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়। এ সময় ১৫ কেজি মা ইলিশ, ১২০০ মিটার জাল ও দু’টি ট্রলার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শরিফুল ইসলাম (৩০), হিমেল (২২), আজিজুল হক (১৮), এসকেন্দার আলী (৫৫), জামাল উদ্দীন (৩৫) ও জহুরুল ইসলাম (৩৮)। এদের সবার বাড়ি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ জানান, আটক জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, জব্দ করা মাছ ভেড়ামারা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়। এছাড়া, ট্রলার বাজেয়াপ্ত ও জব্দ করা ১২০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: