পাঁচ কেজি হেরোইনসহ একজন গ্রেফতার

পাঁচ কেজি হেরোইনসহ একজন গ্রেফতারপাঁচ কেজি হোরোইনসহ সাজেমান (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকার নতুন পাড়া থেকে রবিবার (৮ অক্টোবর) বিকালে  তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সাজেমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।  রবিবার বিকাল সাড়ে ৫টায় সাজেমান সারেংপুরে পদ্মার পাড়ে হেরোইনের একটি বড় চালান নিয়ে অবস্থান করছিলেন খবর পাওয়া যায়। পরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে তাকে ৫ কেজি হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার কাছে থেকে একটি মোবাইল ফোনও জব্দ  করা হয়।

র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, এর আগে দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।