আটক দুই বিএনপি নেতা হলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম (৫৪) ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নিকারী (৫১)। তাদের বাড়ি যথাক্রমে বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া ও কাড়াপাড়া গ্রামে।
এদিকে, জেলা বিএনপি দাবি করছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি পালনে বাধা দিতে ও দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়াতে স্থানীয় ওই দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় আগামীকাল (বুধবার) কেন্দ্র থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই কর্মসূচি যেন আমরা বাগেরহাটে পালন করতে না পারি, সেজন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পুলিশ আমাদের দুই নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।’ দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান এম এ সালাম।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাবউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাশকতার অভিযোগে মডেল থানায় ২০১৪ সালের বেশকিছু মামলা রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে ওই মামলার সন্দেহভাজন হিসেবে পুলিশ বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। আজ (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’ কর্মসূচিকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেফতার বিষয়ে বিএনপির অভিযোগ অস্বীকার করেন তিনি।
আরও পড়ুন-
সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন
জঙ্গি মারজানের বোন খাদিজার সাত দিনের রিমান্ড চায় পুলিশ
১ নভেম্বর থেকে মহাসড়কে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে: সেতুমন্ত্রী