গলাচিপায় এক জেলের কারাদণ্ড, কারেন্ট জাল জব্দ

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর গলাচিপায় চরকাজল ইউনিয়নের লঞ্চঘাট বাজারে মো. শাহীন (৩৩) নামের এক জেলেকে সাত দিনের করাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ এ আদেশ দেন। এছাড়া পৃথক ঘটনায় ওই উপজেলার পানপট্টি গ্রাম থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত শাহীন উপজেলার বড় চরকাজল গ্রামের মো. হাছন রাড়ীর ছেলে।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাবু অঞ্জন বিশ্বাস জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে এক জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়। পানপট্টি গ্রাম থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান তিনি।