বুধবার (১১ অক্টোবর ) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার বাবুল মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৫) ও রাজনগর উপজেলার দুরুদ মিয়ার ছেলে আকাশ মিয়া (২১)।
তারা মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক দুই শিবিরকর্মীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
গাইবান্ধায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০