ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগন্নাথপুর সরকার বাড়ির তাইজুল ইসলামের ছেলে।
কারারক্ষী আবু হানিফ জানান, নুর হোসেন কুমিল্লা জেলার তিতাস থানার হত্যা মামলায় কারাবন্দি ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অধীনে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ অক্টোবর ভর্তি করানো হয়।