বুধবার (১১ অক্টোবর) সকালে ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন উপজেলার গোলাপ নগর গ্রামের গনী ব্যাপারী (৭০), আব্দুস সালাম ব্যাপারী (৩০), সাহেব আলী (৫০), সাগর(১৮) ও মমিন (২০)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. সোহেল মারুফ জানান,আটক চার জেলের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড ও সাহেব আলীকে একবছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দ ১২শ’ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রায় ৪০ কেজি মাছ ভেড়ামারা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
আরও পড়তে পারেন:
নোয়াখালীতে ১ লাখ ২৩ হাজার মিটার জাল জব্দ, ৫ জেলের দণ্ড