মঠবাড়িয়ায় গাছ চাপা পড়ে এক প্রবাসী নিহত

পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বুধবার (১১ অক্টোবর) দুপুরে গাছ চাপা পড়ে কাঞ্চন হাওলাদার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মিশর থাকেন। দীর্ঘদিন পর নিজ গ্রামে এসেছিলেন। নিহত কাঞ্চন ধানীসাফা ইউনিয়নের পূর্ব ধানীসাফা গ্রামের বাসিন্দা। পূর্ব ধানীসাফা ওয়ার্ডের ইউপি সদস্য মানিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য মানিক বিশ্বাস  জানান, কাঞ্চন হাওলাদার বুধবার দুপুরে তাদের বাড়ির পাশে গাছ কাটছিলেন। এসময় গাছটি তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত কাঞ্চন হাওলাদার উপজেলার পূর্ব ধানীসাফা গ্রামের মৃত. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।