পিডিবি সূত্রে জানা গেছে, দুই দফায় আড়াই ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এর মধ্যে প্রথম দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল দুপুর পৌনে ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত। আর বিকালে ব্রেকার নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ বিতরণ বন্ধ ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে প্রথম দফায় বিদ্যুৎ বিভ্রাট হলেও তাতে খুব বেশি ঝামেলা হয়নি। তবে সন্ধ্যায় দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিলে পুরো চট্টগ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। নগরীর অধিকাংশ বাসাবাড়ি এসময় অন্ধকারে নিমজ্জিত হয়।
পিডিবি’র সিনিয়র সহাকারী পরিচালক (চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল) মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে হাটহাজারী সাব-স্টেশনের ব্রেকার নষ্ট হয়ে গেলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে দুপুরে হাটহাজারী-কাপ্তাই ও হাটহাজারী-ফেনী সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।’ সন্ধ্যা সাড়ে ৭টার পর ফের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
কলেরার টিকা পেলো দুই লাখেরও বেশি রোহিঙ্গা
হিলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার, প্রণোদনা পাবেন একশ কৃষক
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: বরিশাল বিভাগে ১০ দিনে তিনশ জেলের কারাদণ্ড