বুধবার (১১ অক্টোবর) মসজিদুল হারামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এসময় হাফেজ মামুনের হাতে পুরস্কার তুলে দেন সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ সালেহ আল-শেখ। পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং ১ লাখ ২০ হাজার রিয়েল দেওয়া হয়েছে মামুনকে।
হাফেজ মামুনের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামে। তার বাবা আবুল বাশার। রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মামুন। তার এই অর্জনে শুধু তার গ্রাম নয়, গোটা মুরাদনগরেই বইছে আনন্দের বন্যা।
হাফেজ মামুনের বাবা আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামুন শুধু হিরারকান্দা, নয় পুরো দেশের মুখ উজ্জ্বল করেছে। ও এর আগেও আন্তর্জাতিক পুরস্কার জিতে এনেছে। আমরা আশা করি, ও ভবিষ্যতেও এভাবে দেশের জন্য গৌরব বয়ে আনবে।’ সবার কাছে তিনি হাফেজ মামুনের দোয়া চেয়েছেন।
আরও পড়ুন-
খালেদার ডানে জঙ্গি, বামে রাজাকার: তথ্যমন্ত্রী
বিএনপি-পুলিশ সংঘর্ষ: যুবদলের সভাপতিসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা