বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক বেদিতে সম্মেলনের উদ্বোধন করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান দীপক কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহমুদ সেলিম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য আজহারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার, জেলা উদীচীর সভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মামুন প্রমুখ।
দুপুরে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি বিজয় মেলার মাঠে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গণসংগীত ও নাটক। আজ শুক্রবার সকাল দশটায় সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে।