বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালবাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে সুখ-শান্তিতে বসবাস করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে অহিংসা পরম ধর্ম। হানাহানি কাটাকাটি নেই। জীব হত্যা নেই। জগতের সকল প্রাণী সুখী হউক। আর বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, শান্তির দেশ। সকল ধর্মের মানুষ এখানে ভাই ভাই। সকল ধর্মের মানুষ মিলেমিশে সুখ-শান্তিতে বসবাস করছে।’

শুক্রবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

ড. জ্ঞানশ্রী মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদের সভাপতি লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী ও পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার প্রমুখ।

পবিত্র কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বৌদ্ধ পূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ড দান, মঙ্গলাচরণ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ।