শনিবার সকালে এই আয়োজনকে ঘিরে নগরীতে আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য র্যা লি। পরবর্তীতে দুপুর দু’টায় ১ নম্বর কাস্টম ঘাটে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে বিকাল চারটা ৪০ মিনিটে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আমিন উল আহসান, খুলনা অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী পলাশ কান্তি বালা, খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেনসহ অনেকে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী সচিব বিল্লাল হোসেন খান, শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার এস কে এম তাসাদুজ্জামান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ক্রীড়া সম্পাদক খালেক শিকদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান জিয়া, কে ডি এস সদদ্য মোঃ মোতালেব মিয়া ও সমাজ সেবক মনিরুজ্জামান সাগর।
এবারের প্রতিযোগিতায় কয়রা, পাইকগাছা, তেরখাদা, কালিয়া, নড়াইল থেকে ১২টি বড় এবং ১০টি ছোট বাইচ দল অংশ নেয়। এছাড়াও গোপালগঞ্জ, মাদারিপুর ফরিদপুর এলাকার ৬টি বাচারি নৌকা নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছিল।