জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মিছিলটি বের হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মামুনের নেতৃত্বে মিছিলটি শহরের মহিপাল থেকে শুরু হয়ে এসএসকে রোডের জিয়া মহিলা কলেজের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুর, ছাত্রদল নেতা নিজামউদ্দিন সোহাগ, ফখরুদ্দীন সেন্টু,নাছিরউদ্দিন মানিক, আকবর হোসেন রনি, আলমগীর হোসেন, পাভেল, সুর্য, মোজাম্মেল, সুমন, জাবেদ, জিয়া, কামরুল, রায়হান, নিরান, ইমামসহ বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।