উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলজানি গ্রামে। শাহজাহান আলীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।