বেগমগঞ্জে ছয় হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার

গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকা থেকে মো. ইয়াছিন (২৮) নামের এক ব্যক্তিকে ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) চৌমুহনী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।




তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার হাজীপুর ইউনিয়নে ইয়াছিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় তাকে। সে দীর্ঘদিন ধরে চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। তার নামে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ইয়াছিন চৌমুহনী পৌরসভার হাজিপুর গ্রামের নাদরেজ্জামান কালা মিয়ার ছেলে।