সমাবেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি রেজিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ছাড়াও তাসলিমা চৌধুরী, শিরিন রুখসানা, শিখা চক্রবর্তী, মিনা মালেক, দিলরুবা জামান শেলী, সুলতানা রাজিয়া পান্না, শেখ আনার কলি পুতুল, ডা. সেলিনা আকতার, সৈয়দা রাজিয়া মোস্তফা, মেহের নিগার হোসেন তন্ময়, লাইজু জামান, রেবেকা সুলতানা, নাজমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে সঞ্চালক হিসেবে ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন।
সমাবেশ শেষে জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।