বাদলের চাচা শাহাবুদ্দিন জানান, বাদলকে গুরুতর অবস্থায় রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমাদের মেডিক্যাল প্রতিনিধি জানান, শনিবার রাতেই তার অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ নিট কম্পোজিট নামের পোশাক কারখানায় শনিবার রাতে এই ঘটনা ঘটেছে।
কারখানার নিরাপত্তা বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম) মাসুদুল আমিন শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সোহেলসহ অজ্ঞাত আরও ২-৩জনকে আসামি করা হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম সহকর্মীদের বরাত দিয়ে জানান, বাদল ও সোহেল কারখানার ইউনিট-৫ এ ক্লিনিং মেশিন অপারেটর পদে চাকরি করতেন। শনিবার রাতে কাজ সেরে সোহেল কম্প্রেসার মেশিনের বাতাসে মেঝে (ফ্লোর) পরিষ্কার করছিলেন। বাদল তার টিফিন বক্স ও মালামাল গোছানোর কাজ করছিলেন। এসময় সোহেল ও তার আরও ২-৩জন সহকর্মী বাদলের পায়ু পথে মেশিনের পাইপের মাথা ধরে কয়েক মিনিট বায়ু চালনা করে। এক পর্যায়ে বাদল মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে অন্যরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।