সিরাজগঞ্জে বিএনপির হরতাল প্রত্যাহার

বিএনপিসিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদের গাড়িতে হামলার প্রতিবাদে ডাকা সোমবারের (২৩ অক্টোবর) অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) রাতে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হামলাকারীদের গ্রেফতারে পুলিশ সুপারের আশ্বাসের প্রেক্ষিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়তে পারেন: সাবেক এমপি রুমানা মাহমুদের গাড়িতে হামলা: সিরাজগঞ্জে সোমবার অর্ধদিবস হরতাল