জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব ছামসুল আজম, পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহম্মেদ, সদস্য এ্যাপোলো, আলী হোসেন, প্রভাষক আব্দুল হান্নান সরকার ও ইসরাত জাহান পল্লবী প্রমুখ। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ত্রাণসহ নানা রকম প্রণোদনা দিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে জেলার ছয় উপজেলার ৬০ ইউনিয়নের ৮৫০ পরিবারের মধ্যে এসব নলকূপ বিতরণ করা হয়।