কোতোয়ালী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের তৃতীয় বর্ষের ফল স্থগিত রাখা হয়েছে। এ কারণে তারা চতুর্থ বর্ষের ফরম পূরণ করতে পারছেন না। হঠাৎ করে এই নিয়ম চালু করায় অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়েছে। তারা সাময়িকভাবে এই নিয়ম স্থগিত রাখার দাবি জানান।