বন্দর থানার ওসি আবুল কালাম জানান, কুমিল্লা থেকে একটি সাদা রংয়ের (ঢাকা-মেট্রো-গ-১২-২৬২৭) প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ মাদক আসার খবর পায় পুলিশ। প্রাইভেটকারটি আটক করার জন্য মদনপুর বাস স্ট্যান্ডে চেক পোস্ট বসানো হয়। মাদক বহনকারী প্রাইভেটকারটি চেক পোস্ট দেখে পালানোর চেষ্টা করে। পুলিশ প্রাইভেটকারটির পেছনে ধাওয়া করলে গাড়িটি ফেলে রেখে মাদক বিক্রেতা ও চালক পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে ৫শ’ ২৮ ক্যান বিদেশি বিয়ার জব্দ ও গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করেছে পুলিশ।