বারি সূত্রে জানা গেছে, রবিবার রাতে আখাউড়া-চান্দুরা সড়কের আমুদাবাদ এলাকায় বারি’র একটি প্রাডো জিপ আটক করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। এ সময় এর চালক ও যাত্রীরা পালিয়ে যায়। পরে গাড়ি থেকে দেড়শ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ মামলা দায়ের করে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে বারি কর্তৃপক্ষ গাড়ি ও চালক নিখোঁজের বিষয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করে। সোমবার রাতে জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর শহরের মারিয়ালি থেকে গাড়িচালক কামরুল হাসানকে গ্রেফতার করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বারি’র প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ জানান, এ ঘটনায় ব্রি’র মহপরিচালক ড. আবুল কালাম আযাদ মঙ্গলবার বিকালে মাস্টার রোলে কর্মরত ওই গাড়িচালক কামরুল হাসানকে চাকরিচ্যুত এবং পরিবহন কর্মকর্তা বিশ্বনাথ সাহাকে সাময়িক বরাখাস্ত করেন। এছাড়াও গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আ. সা. ম মাহবুবুর রহমান খানের কাছে ব্যাখ্যা তলব এবং ঘটনা তদন্তের জন্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে।