বুধবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে মোস্তাব আলী ভারত থেকে বাংলাদেশের সাদীপুর গ্রামের ডাক্তার বাড়ি পোস্ট দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ টাকাসহ মোস্তাব আলীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি চটের ব্যাগসহ মোস্তাবকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ৬৫ লাখ টাকা পাওয়া যায়।