আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা.ফজলে এলাহী খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হল বন্ধ থাকবে এবং কলেজের অ্যাকাডেমিক বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিন্ধান্ত নেওয়া হবে।
মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কারের ঘটনায় পরবর্তী পরিস্থিতি এড়াতে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সহকারী অধ্যাপক ডা.ফজলে এলাহী খান জানান।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ২৩ অক্টোবর মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় জড়িত থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও মেডিসিন ক্লাবের সভাপতি ৫ম বর্ষের ছাত্র জাবেদ মুন্না, কলেজ হলের সাধারণ সম্পাদক ও মেডিসিন ক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।২৫ অক্টোবর তাদের বহিষ্কার করা হয়।