শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

 গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আহত যুবক রায়হান (১৮) মারা গেছেন। বুধবার বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রায়হান শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের নূরু মিয়ার ছেলে।   

নিহতের পিতা নুরু মিয়া জানান, বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন রায়হান। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেল সড়কের পাশে ছিটকে পরে রায়হান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে দুপুরের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে রায়হানের মৃত্যু হয়।      

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, দুর্ঘটনার ব্যাপারে কেউ কিছু জানায়নি স্টেশন কর্তৃপক্ষকে।