বাগানের মালিক মৃত মফিজ উদ্দিনের ছেলে মিজানুর বলেন,‘১ বছর আগে ২ বিঘা জমিতে রেশম বাগান গড়ে তুলি। এ বাগানে রেশম গাছসহ বিভিন্ন জাতের ২ হাজার গাছ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কেউ গাছগুলো কেটে ফেলেছে বলে মনে হচ্ছে।’
এ ব্যাপারে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শালগ্রাম আইডিয়াল অফিসে তিনি লিখিত অভিযোগ করেছেন।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শালগ্রাম আইডিলাল অফিসের মাঠকর্মী মণ্জুর আহম্মেদ বলেন, ‘এ বাগান সম্পূর্ণ সরকারি সম্পত্তি। এ বাগানের গাছ কাটার অভিযোগের ভিত্তিতে বাগান পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’