মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

 

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ আজ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন। একযুগ পর সম্মেলনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। শহর জুড়ে নেতাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুনে চেয়ে গেছে। শহরের মোড়ে মোড়ে নির্মাণ হয়েছে তোরণ। জেলা ও উপজেলা শহরগুলোতে সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সম্মেলন শুরু হবে। শেষ হবে বিকাল ৫টায়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন (সিলেট বিভাগ), মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন কামরান ও অধ্যাপক মো. রফিকুর রহমান।