খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: কুড়িগ্রামে বিক্ষোভে পুলিশের বাধা

কুড়িগ্রামে বিক্ষোভে পুলিশের বাধাবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ভাঙচুর এবং নেতাকর্মীসহ সংবাদকর্মীদের আহত করার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির পোস্ট অফিস পাড়ার কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। তখন পুলিশ মিছিলে বাধা দেয়, পরে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা।

জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদল সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সম্পাদক ইনসান আলী,সদর থানা সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমুখ।

কুড়িগ্রামে বিক্ষোভবক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীসহ সংবাদকর্মীদের আহত করার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।