সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কর অঞ্চল-নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় নারায়ণগঞ্জের সব ব্যবসায়ী, চাকরিজীবীসহ সবাইকে মেলায় আসার আহ্বান জানানো হয়েছে। মেলায় করদাতারা একই ছাতার নিচে আয়কর দেওয়া, নতুন টিআইএন নম্বর গ্রহণ, রিটার্ন দাখিলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কর অঞ্চল-নারায়ণগঞ্জের কর কমিশনার রেজাউল করিম চৌধুরী জানান, করদাতা ও সেবা গ্রহীতাদের সুবিধার্থে আয়কর মেলায় রিটার্ন গ্রহণ, অধিক্ষেত্র বুথ, অনলাইন রিটার্ন গ্রহণ বুথ ছাড়াও নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিক করদাতাদের জন্য আলাদা আলাদা বুথ থাকবে। এছাড়া, ব্যাংকের অস্থায়ী বুথসহ মোট ২৫টি বুথের মাধ্যমে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
কর কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, ‘গত অর্থবছরে নারায়ণগঞ্জ জেলার ১৩ হাজার করদাতার কাছ থেকে দুই কোটি ১১ লাখ টাকা আয়কর আদায় করা হয়েছে। আমরা আশা করছি, চলতি বছর কর আদায়ের পরিমাণ তিন কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, যুগ্ম-কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, উপ-কর কমিশনার এ কে এম সামছুজ্জামান, উপ-কর কমিশনার পল্লব কুমার দেব, সহকারী কর কমিশনার ইমরান হোসেনসহ জাতীয় রাজস্ব বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন-
বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল নিকাহ রেজিস্ট্রি চালুর দাবি
রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, নিহতদের ৫ জনই সিলেটের