আলমগীরের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে।
ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান ঝিনাইদহ হাটগোপালপুর এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মধ্যে এক নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন আলমগীর হোসেন। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত শহরের বাসটার্মিনালে অভিযান চালায়। সে সময় ভিকটিম, বাসের যাত্রী, বাসের চালক ও সুপারভাইজার আলমগীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।
জাফর সাদিক চৌধুরী বলেন, ‘দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’