নিখোঁজ হাবিব মুন্নার বাবা আব্দুল আজিজ জানান, গত বৃহস্পতিবার বিকালে হাবিব মুন্না জীবননগর শহরের শাপলাকলি পাড়ার বাসা থেকে সদর উপজেলার বেগমপুর কলোনি পাড়ার ফুফা আব্দুল সাত্তারের বাড়িতে বেড়াতে যায়। এরপর শুক্রবার দুপুরে মুন্না খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সোমবার দিবাগত রাত ৮ টার দিকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ মুন্নাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।