কুমিল্লায় মা-ছেলেসহ তিন রোহিঙ্গা আটক

কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে মা-ছেলেসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু জেলার মেরুল্লাহ থানার গোড়াখালি গ্রামের জাফর হোসেনের স্ত্রী নাছিমা খাতুন (৪৮), তার ছেলে আরশাদ হোসেন (২৩) ও একই গ্রামের জাহেদ হোসেনের ছেলে সাইজেদ হোসেন (৬)।

এসআই আবদুল কুদ্দুস জানান, চৌদ্দগ্রাম বাজারে কুমিল্লাগামী একটি যাত্রীবাসে তল্লাশি চালিয়ে তিন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।