জানা গেছে, সাদ হোসেন ওই দিন দুপুরে টিফিনের সময় বিদ্যালয়ের বাইরে আচার বিক্রেতার কাছ থেকে জলপাইয়ের আচার কিনে খেতে থাকে। এক পর্যায়ে জলপাইয়ের বিচি গলায় আটকে যায়। এ সময় তাকে দ্রুত চিকিৎস্যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, ‘কোনও শিক্ষার্থীর এভাবে বিচিসহ আচার খাওয়া ঠিক নয়।’ তিনি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন।