কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরের কা‌ছে সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে কুড়িগ্রাম জেলা যুবদল ও ছাত্রদল।

বুধবার (১ নভেম্বর) সকাল সা‌ড়ে ১১টায় শহ‌রের ডায়বেটিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।  পু‌লি‌শ বাধা দিলে জাহাজ ঘর মোড়ে সমাবেশ করে তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রায়হান ক‌বি‌র।  ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপ‌তি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠ‌নিক সম্পাদক নূর ইসলাম নুরু, জেলা যুবদল সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, সম্পাদক ইনসান আলী, সদর থানা সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

বক্তারা খালেদা জিয়ার গা‌ড়ি বহ‌রের কা‌ছে পে‌ট্রোল ‌বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং অ‌বিল‌ম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।