তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমপ্লিট প্যাসেঞ্জার এলিভেটর (লিফট) ঘোষণা দিয়ে ঢাকার মতিঝিলের হিমালয় নামের একটি প্রতিষ্ঠান চালানটি নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই কন্টেইনারটি আটক করি। বুধবার কায়িক পরীক্ষার সময় ওই কন্টেইনারে ১৭২টি আমদানি নিষিদ্ধ ফটোকপিয়ার পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘মিথ্যা ঘোষণা দিয়ে কন্টেইনার ভর্তি ফটোকপিয়ার মেশিনের এই চালানটি সিঙ্গাপুর থেকে আনা হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এক্সপ্রেস এজেন্সি এটি খালাসের দায়িত্ব ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’