ভারতে পাঁচ বছর সাজার পর দুই বাংলাদেশিকে ফেরত

বেনাপোল ইমিগ্রেশনভারতের কেরালা পুলিশের হাতে আটক দুই বাংলাদেশিকে পাঁচ বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ওমর শরীফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলো ফেনী জেলার সদর থানার গোবিন্দপুর গ্রামের ফজলুল করিমের ছেলে কামরুল ইসলাম (৩২) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কিসমত করিমপুর গ্রামের আবু নাসেরের ছেলে ইসমাইল হোসেন (৩০)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে ফেরত আসা দুই বাংলাদেশি  ২০১৩ সালের ২২ জুলাই পাসপোর্ট ভিসা নিয়ে ভারতের কেরালায় যায়। পরে সেখানে তাদের ভিসার মেয়াদ শেষ হলে কেরালা পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। প্রায় ৫ বছর কারাভোগের পর ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।